ঢাকায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেফতার

অবশ্যই পরুন

বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (২৯ আগস্ট) ঢাকায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে আবুল কাশেম পল্লবের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সমর্থকরা। এক প্রতিবাদ বার্তায় তারা বলেন, ‘আবুল কাশেম পল্লবের মতো সময়ের সাহসী সন্তানদের কোনো ষড়যন্ত্র বা মিথ্যা মামলা দিয়ে আটকানো যাবে না।’

তারা অবিলম্বে আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের দাবি জানান।

গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ