আজ রাত ৯ টায় ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

অবশ্যই পরুন

‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ প্রতিপাদ্যে আজ শনিবার রাতে ‘আলোর মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

বাংলাদেশ ছাত্রলীগের প্রচারিত একটি পোস্টারে জানানো হয়েছে, ২৯ আগস্ট শনিবার রাত ৯টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পোস্টারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে আয়োজিত এই কর্মসূচির প্রতিপাদ্য রাখা হয়েছে, ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’।

পোস্টারে আরও বলা হয়েছে, কর্মসূচিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হবে।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এর আগে গত ৫ আগস্ট তিনি দিল্লি থেকে এক মিডিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন এবং ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ