আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের ছাত্রসমাজ ও আপামর দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এমন তথ্য জানিয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ।
সিলেট মহানগর ছাত্রলীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আগামীকাল রাত ৯টায় শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে শেয়ার এবং লাইভ ব্রডকাস্টের মাধ্যমে প্রচারের আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এ সময় নেতাকর্মীদের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
