লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ দূতাবাস Beirut এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। তারা দুজনই লেবাননে কর্মরত ছিলেন।
দূতাবাস জানিয়েছে, হামলার পর নিহতদের মরদেহ নাবাতিয়ের Nabih Berri Hospital-এ রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম নিহত হন।
ন্যাশনিক্স/এলকে
