রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছরের স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

অবশ্যই পরুন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রেমের প্রলোভন দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম নাফিজ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা রোববার (১০ মে) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। নাফিজ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়ার এলেম মন্ডলের ছেলে। ঘটনার মূল অভিযুক্ত রায়হান (কুদ্দুস শেখের ছেলে, ছোটভাকলা এলাকা) পলাতক রয়েছে।

কিশোরীর পরিবার জানায়, দুই মাস ধরে স্কুলে যাতায়াতের পথে রায়হানের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে রায়হান তাকে বাড়ির কাছে একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে রায়হান ও তার বন্ধু নাফিজ মদ ও ওষুধ সেবন করে কিশোরীকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। রাত ১২টার দিকে তাকে বাড়ির কাছে নামিয়ে দিতে এলে কিশোরী চিৎকার করলে স্থানীয়রা নাফিজকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মামলা দায়েরের কাজ চলছে এবং পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ