হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি মিথ্যা হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার ওই মামলার বাদী।

ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৬ সেপ্টেম্বর মিরপুর থানার হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

একই আদেশে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কেও কারাগারে পাঠানো হয়েছিল।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ