আয়নাঘর থেকে পুনরুত্থান: মাইকেল চাকমা নিয়ে নতুন বিতর্কে পার্বত্য রাজনীতি

অবশ্যই পরুন

পার্বত্য চট্টগ্রামে ফের অস্থিরতার আবহ। সাম্প্রতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতির পেছনে আবারও উঠে এসেছে একটি পরিচিত নাম মাইকেল চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র।

২০১৯ সালে “নিখোঁজ” হওয়ার পর তার পরিবার জানায়, মাইকেলকে গুম করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি প্রকাশ্যে ফিরে এসে দাবি করেন, দীর্ঘদিন তিনি “আয়নাঘরে” ছিলেন যা তিনি আত্মগোপন হিসেবে ব্যাখ্যা দেন।

তবে তার এই বক্তব্য নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, “আয়নাঘরে থাকা” ঘটনাটি রাজনৈতিক নাটকও হতে পারে যার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা।

বর্তমানে তার নেতৃত্বে ইউপিডিএফের বিভিন্ন অংশ পুনরায় সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সাম্প্রতিক সময়ের বেশ কিছু সহিংস ঘটনার সঙ্গেও এই সংগঠনের নাম জড়াচ্ছে।

স্থানীয় বিশ্লেষক ও অধিকারকর্মীদের মতে, মাইকেল চাকমার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ বহুবার উঠেছে। কিন্তু তার বিরুদ্ধে বর্তমান সরকার দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ এখনো নেওয়া হয়নি এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

একজন স্থানীয় সাংবাদিক বলেন, “তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও তিনি প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছেন, এটি নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দেয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পাহাড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি এবং ইউপিডিএফসহ কিছু সংগঠনের পুনরুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। বরং এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে, যার লক্ষ্য পার্বত্য অঞ্চলে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়া।

একজন স্থানীয় পর্যবেক্ষক বলেন, “আয়নাঘরের গল্প হয়তো বাস্তব নয়, আবার সম্পূর্ণ কাল্পনিকও নয়। তবে এখন তার নেতৃত্বে পাহাড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি শান্তির পথে বড় বাধা।”

সরকারি পর্যায়ে কেউ প্রকাশ্যে মন্তব্য না করলেও, আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিশ্লেষকরা মনে করছেন, যে সময়টিতে দেশ উন্নয়ন ও স্থিতিশীলতার পথে ছিল, সেই সময়েই পার্বত্য রাজনীতিকে অস্থিতিশীল করার পেছনে পরিকল্পিত হাত থাকতে পারে।

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন সংগঠনের সদস্যরা বলছেন, বর্তমানে অস্ত্রধারী গোষ্ঠীগুলোর পুনরুত্থান, গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব ও আর্থিক লেনদেনের বিষয়গুলো নতুন করে পর্যালোচনার দাবি রাখে।তাদের মতে, রাজনৈতিক প্রভাব বিস্তার ও ব্যক্তিগত স্বার্থের জটিল মিশ্রণই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ