রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে রামপুরা টিভি সেন্টার এলাকার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনের কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাশ দীর্ঘ সময় কারাদণ্ড ভোগ করার পর সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী নাইম আহমেদ টিটন প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি দীর্ঘ কারাবাস শেষে জামিনে মুক্তি পাওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হন।
রামপুরার এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
ন্যাশনিক্স/এলকে
