আমতলীতে এএসআই রফিকের গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ!

অবশ্যই পরুন

বরগুনার আমতলী উপজেলায় এএসআই রফিকুল ইসলামের কর্মকাণ্ড ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, তিনি অতিরিক্ত তৎপর হয়ে রাজনৈতিক ও সাধারণ নাগরিকদের নির্বিচারে গ্রেফতার করছে যার অনেক ক্ষেত্রেই স্পষ্ট কোনো মামলা বা অভিযোগ দেখা যাচ্ছে না।

সূত্র জানায়, এএসআই রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। সম্প্রতি তিনি আমতলী থানায় দায়িত্ব পালন করছেন এবং এলাকাজুড়ে তার নাম এখন আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে বলে স্থানীয়রা দাবি করছেন।

সাম্প্রতিক এক ঘটনায়, আমতলী উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মিন্টু মল্লিক এবং আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপি-কে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অনেকে বলেন, “এএসআই রফিকের নাম শুনলেই মানুষ ভয় পায়। কখন কাকে গ্রেফতার করা হবে তা কেউ জানে না।”

তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন এবং আইনের শাসন সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ