হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

অবশ্যই পরুন

হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দুই মাসের কম সময়ে হাম ও হামের উপসর্গে দেশে ৩৫০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজারের বেশি শিশু।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলমান টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ।

সরকারের লক্ষ্য ছিল দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ