‘অপরিণত ও আত্মঘাতী সিদ্ধান্ত’: ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ায় তারেক রহমানের সমালোচনায় শেখ হাসিনা

অবশ্যই পরুন

ভারতের আয়োজনে ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে ‘অপরিণত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, তারেক রহমানের এই সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করেছে। ব্যক্তিগত প্রতিক্রিয়া কিংবা স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাব-নিকাশের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করা শেষ পর্যন্ত দেশের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা বলেন, প্রভাবশালী জোট ব্রিকসের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারত। কিন্তু সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, দিল্লিতে তাঁর উপস্থিতি যদি তারেক রহমানের সম্মেলনে যোগ না দেওয়ার কারণ হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক। দুই দেশের সম্পর্ক কোনো একজন ব্যক্তিকে ঘিরে ব্যক্তিগত বিবেচনা কিংবা রাজনৈতিক স্পর্শকাতরতার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত নয়।

শেখ হাসিনার মতে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা প্রয়োজন। ব্যক্তিগত প্রতিক্রিয়া বা স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাবের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ