ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া : প্রাণিসম্পদ মন্ত্রণালয়

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির একটি কথিত অনুমতিপত্র ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই নথিটি সম্পূর্ণ ভুয়া এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি।

শনিবার (২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত অনুমতিপত্রটির সঙ্গে কোনো বৈধ সরকারি প্রক্রিয়া বা অনুমোদনের মিল নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কথিত ওই পারমিটটি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরের সত্যতা যাচাই করা সম্ভব নয় এবং এটি কোনো বৈধ আমদানি অনুমোদন হিসেবে গ্রহণযোগ্য নয়।

এ ধরনের ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি যাচাই ছাড়া এসব নথি প্রচার বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ভুয়া নথি বা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

সঠিক তথ্য পাওয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটসহ নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ