কালিয়াকৈরে বেড়াতে গিয়ে নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি

অবশ্যই পরুন

টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই নারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি এলাকায় বেড়াতে যান। সেখানে অভিযুক্ত নুরুল হকের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাত আরও এক ব্যক্তি তাকে একটি বাসায় নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর সন্ধ্যার কিছু আগে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই নারী নিজ বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের মধ্যে নুরুল হক ও মালেক মিয়ার পরিচয় পাওয়া গেছে। ভুক্তভোগী বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ