সাংবাদিক আনিস আলমগীর এক প্রকাশ্যে সমালোচনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস–কে, যিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে শান্তি স্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ড. ইউনুস মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে “এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার” আহ্বান জানান। এই আহ্বান বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হলেও, সাংবাদিক আনিস আলমগীর এটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
আনিস আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেছেন, “নিজের দেশে অশান্তি লাগিয়ে, মবসম্রাট বিশ্ব বাটপার ইউনূস মধ্যপ্রাচ্যে শান্তি খুঁজছে। ১৪ দিনের যুদ্ধবিরতির পর তার শান্তির ডাক প্রাসঙ্গিকতা হারিয়েছে। যখন আগুন জ্বলছিল, তখন নীরব; আর আগুন কমতেই বিবৃতি নিজেকে খবর বানানোর এই বাটপারি সবাই বুঝে। নিজের ঘর সামলাতে ব্যর্থ কেউ যখন বিশ্বশান্তির কথা বলে, তা স্বাভাবিকভাবেই ভণ্ডামি মনে হয়। নিছক আত্মপ্রচারণা বলেই মনে হয়।”
তিনি আরও উল্লেখ করেছেন, “বিশ্বমঞ্চে গ্রহণযোগ্যতা অর্জন হয় ধারাবাহিক ভূমিকা দিয়ে; শুধু পরিচিতি বা নোবেল প্রাপ্তি দিয়ে নয়। তাই এই আহ্বান বাস্তবের চেয়ে বেশি মতলবি এবং বাস্তবতার চেয়ে বেশি ভণ্ডামির উদাহরণ।”
ন্যাশনিক্স/এপি
