হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে আরও ৪ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে করে হাসপাতালটিতে এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মারা যাওয়া শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে নতুন করে ২৭ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৩২ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া এক শিশুর মৃত্যুর তথ্যও জানানো হয়েছে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকাদান অত্যন্ত জরুরি। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নবজাতকদের মায়ের বুকের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়সের পর পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ