আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্রলীগের বিবৃতি: ‘সংসদে গণতন্ত্রের মৃত্যু, ফ্যাসিবাদের প্রাতিষ্ঠানিক রূপ’

অবশ্যই পরুন

জাতীয় সংসদে “সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬” পাসের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি এ সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে ছাত্রলীগ বলেছে, একটি বৃহৎ রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ করা দেশের বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক কাঠামো এবং নাগরিকদের রাজনৈতিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা দাবি করে, এ ধরনের পদক্ষেপ সংবিধানে নিশ্চিত মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ দেশের ইতিহাস ও বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি, যাকে দমন করার চেষ্টা অতীতেও সফল হয়নি।

ছাত্রলীগ অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেছে, অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তারা এর বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ