গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। পাশাপাশি সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঢাকা বিভাগে ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ২৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ