রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কাতর্কির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর ক্ষুব্ধ চিকিৎসকরা জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ন্যাশনিক্স/এএএইচপি
