ফেসবুকে মির্জা ফখরুল ও সালাহউদ্দিনকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

অবশ্যই পরুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মামুনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ