বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে ছিলেন এবং এরপর জনসম্মুখে তাকে দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।
ন্যাশনিক্স/এলকে
