নোয়াখালীর সুবর্ণচরে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কে ফায়ার সার্ভিসের পাশের নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়ম অনুযায়ী গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল। তবে বিকেল সাড়ে ৪টার দিকে মজুত শেষ হয়ে গেলে সরবরাহ বন্ধ করতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে কিছু ব্যক্তি হঠাৎ স্টেশনে হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করে।
ঘটনার পর ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা
ন্যাশনিক্স/এএএইচপি
