জামায়াত নেতার বাড়িতে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অবশ্যই পরুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) পুলিশ বাদী হয়ে অভিযুক্ত পিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং জামায়াতে ইসলামী শ্রীরামিসির আঞ্চলিক শাখার সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পিয়ার আলীর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি, একটি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ