সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল গ্রেপ্তার

অবশ্যই পরুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুর প্রায় ২টা ৪৫ মিনিটে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মাদ তালেবুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে মোজাম্মেল হককে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ