জায়ামাতে ইসলামিকে ভোট না দিতে আহ্বান হেফাজত আমিরের

অবশ্যই পরুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা।

বক্তব্যে হেফাজত আমির বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য ভোটে সতর্ক থাকতে হবে। যারা পূজা আর রোজাকে এক বলে, তারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে।”

তিনি আরও বলেন, “নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলেই দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি; তাদের পথই সোজা পথ।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হেফাজত আমিরের এই মন্তব্য সরাসরি জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে করা হয়েছে। দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামকে ধর্মের নামে বিভ্রান্তিকর রাজনীতি করার অভিযোগ রয়েছে। তাদের যুদ্ধাপরাধী নেতৃত্ব ও ধর্মীয় স্লোগানের আড়ালে সন্ত্রাস-সহিংসতার ইতিহাস নিয়েও সমালোচনা অব্যাহত আছে।

রাজনৈতিক মহল বলছে, হেফাজতের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ইসলামী সংগঠনগুলোর মধ্যেও জামায়াতের আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ