মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক ‘আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’ (American Enterprise Institute – AEI)-এর একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন।
তিনি মূলত ইরান, তুরস্ক এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল এনালিস্ট।
তিনি পূর্বে পেন্টাগনের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং কোয়ালিশন প্রোভিশনাল অথরিটির রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন।
ইয়েল ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করা এই ব্যক্তি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের শাসন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “ড. ইউনুস তার নোবেল শান্তি পুরস্কারকে ঢাল হিসেবে ব্যবহার করে ঘুষ ও প্রতিশোধের রাজনীতি করছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার ও সাংবাদিকদের স্বাধীনতা মারাত্মকভাবে লংঘন করছেন।”
তার মতে , ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসনে সাংবাদিকদের ওপর নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীগুলোর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। রুবিন মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছেন, যেন ড. ইউনুসের বিরুদ্ধে Global Magnitsky Act অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নোবেল পুরষ্কার প্রাপ্তি মানবাধিকার হত্যার ঢাল হতে পারেনা বলে তিনি মন্তব্য করেন।
এসকল বিষয় ছাড়াও বাংলাদেশে সাংবাদিকদের কন্ঠরোধ, সংখ্যালঘু নির্যাতন এবং মৌলিক অধিকার লঙ্ঘনে ড.ইউনুস সম্পূর্ণ ভাবে দায়ী বলে উৎকণ্ঠা প্রকাশ করেন মাইকেল রুবিন।
