আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

অবশ্যই পরুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, মাদকাসক্তদের একটি হাসপাতালে হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং আরও ২৫০ জন আহত হয়েছেন।

এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, ওই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় হাসপাতালে প্রায় তিন হাজার মাদকাসক্ত চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়নি। তবে আফগান পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হামলাটি একটি হাসপাতালে হয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছে।

সোমবার চালানো এই বিমান হামলাকে কেন্দ্র করে কাবুলসহ আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা ও হামলার লক্ষ্যবস্তু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ