পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার আদালতে এ মামলা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। মামলার আবেদন গ্রহণ করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে গুলশান-২ এলাকার রয়েল ব্লুর বিপরীত পাশে এক বৃদ্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন মনিকা কবির। একপর্যায়ে বৃদ্ধের ব্যাগের একটি অংশ তার গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে আক্রমণ করেন।

অভিযোগে আরও বলা হয়, মনিকা কবির ওই বৃদ্ধের ব্যাগ ছুড়ে মারেন এবং তাকে মারধর করেন। পাশাপাশি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগী ব্যক্তি অপমানিত হন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাদী সাজ্জাদ আল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে গুলশান থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ