ডিসেম্বরেই শেখ হাসিনার নির্মিত রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

অবশ্যই পরুন

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটিতে পারমাণবিক জ্বালানি বা ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।

তিনি জানান, পরীক্ষামূলক উৎপাদনের শুরু থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তবে শুরুতেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করা হবে না। ধাপে ধাপে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রটি বিভিন্ন ধাপে চালানো হয়। ফলে জুন-জুলাই মাসে উৎপাদন শুরু হলেও ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ করা সম্ভব হবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ