সন্ত্রাসবিরোধী আইনের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়ও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন আইনজীবী তাসলিমা জাহান পপি। শুনানি শেষে তিনি জানান, দুটি মামলায় জামিন পাওয়ায় সাংবাদিক আনিস আলমগীরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও আদালত থেকে জামিন পান এই সাংবাদিক।
ন্যাশনিক্স/এলকে
