ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা কয়েক প্রার্থীর

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন কয়েকটি আসনের পরাজিত প্রার্থীরা। বুধবার (১১ মার্চ) ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিস প্রার্থী এবং গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি প্রার্থীরা এ মামলা করেন।

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট।

গাইবান্ধা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার পান ৭৩ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহ ধানের শীষ প্রতীকে পান ৮৭ হাজার ৪৯১ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।

পরাজিত প্রার্থীরা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন বলে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ