গত ৯ মার্চ যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রলীগের একাংশের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানটি যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম ফাহাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ ছাত্রলীগ এর নেতা-কর্মী এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যারা দীর্ঘদিন বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম ফাহাদ, সৈয়দ জাহিদ আলম, ইভান চৌধুরী,জাহিদ হাসান, সোহান খন্দকার, জাকিরুর রহমান, জিসান চৌধুরী, জাওয়াদ চৌধুরী, মারওয়ান হোসেন সানজিদ, জাহেদ হোসেন জয় এবং সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আফাজসহ যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রলীগের প্রায় ৪০–৪৫ জন নেতা-কর্মী।
সভায় বক্তারা বলেন, দেশের বাইরে অবস্থান করলেও তারা ছাত্রলীগের আদর্শ ও চেতনা ধারণ করে সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা প্রবাসে থেকেও সংগঠনের ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
