ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার শ্বশুরবাড়ির পরিবার।
প্রয়াত ইকরার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। আকস্মিক এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এলকে
