বাংলাদেশের বাঘিনীদের থাবায় কুপোকাত পাকিস্তান নারী দল

অবশ্যই পরুন

কলম্বোর রানাসিংগড়ে প্রেমাদাসা স্টেডিয়ামে আইসিসি নারী বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বাংলাদেশ নারী দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রামিম শামীম। বাংলাদেশের হয়ে স্বর্না ৩ টি, মারুফা আর নাহিদা ২ টি এবং নিশী, ফাহিমা, রাবেয়া ১ টি করে উইকেট শিকার করে।

১৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ফারজানা আক্তার (১৭ বলে ২ রান) দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও রুবাইয়া হায়দার (৫৩* রান), শারমিন আক্তার (১০ রান), নিগার সুলতানা জ্যোতি (২৩ রান) এবং সোবহানা মুস্তারির (১৬* রান) নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩১.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৭ ওভারে ৩১ রান দিয়ে ওমাইমা সোহাইল ও সিদ্রা আমিনের গুরুত্বপূর্ণ ২ টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশ দলের ফাস্ট বোলার মারুফা আক্তার

বাংলাদেশ নারী দলের এই জয়ে ন্যাশনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ