মিরপুরে বাসে আগুন ও গু’লি বর্ষণ!

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় ৩ অক্টোবর শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়

মিরপুরের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের পাশে আলিফ পরিবহনের বাসটির গতিরোধ করে তিনজন ব্যক্তি। এর মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে অগ্নিসংযোগ করে, তারপর অপরজন বাসের জানালায় গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর মিরপুর স্টেশনের দুটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ