মিথ্যা মামলায় আটক ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে পিয়া জান্নাতুলের ফেসবুক পোস্ট

অবশ্যই পরুন

দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন মিথ্যা মামলায় আটক রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের পট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠায়।

এরপর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার সুমনের মুক্তির জন্য প্রতিবাদ ও সমর্থনের ঢেউ উঠেছে। অনলাইন এক্টিভিস্ট, সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ব্যারিস্টার সুমনের সহকর্মী পিয়া জান্নাতুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন একটি বার্তা, যেখানে তিনি বলেন,

“যে মানুষটা সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন  সেই ব্যারিস্টার সুমন আজ নিজেই জামিন প্রার্থনা করছেন। সময়ের কী নির্মম পরিহাস! তিনি দল নয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থানকে বেছে নিয়েছিলেন। দেশের জন্য কাজ করেছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন – এমন মানুষ আমাদের আরও দরকার। কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন- সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড। আর কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয় – সেটাই সবার প্রত্যাশা।

বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা বাড়ুক – এটাই কামনা।”

পিয়া জান্নাতুলের এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই ব্যারিস্টার সুমনের মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বক্তারা মনে করান, একজন ব্যারিস্টারের কাজ শুধু রাজনৈতিক নয়, বরং দেশের জন্য সততা ও ন্যায়বিচারের পথপ্রদর্শক হিসেবে মূল্যায়ন হওয়া উচিত। বর্তমানে ব্যারিস্টার সুমনের মুক্তি ও নির্যাতনমূলক মামলা দ্রুত সমাধানের প্রত্যাশা করেন নাগরিকরা।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ