ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন ঢাবি উপাচার্য

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং একটি ইতিবাচক ধারায় এগোচ্ছে। দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান বলে জানান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন হঠাৎ শূন্যতা তৈরি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে সেই বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার ও সংশ্লিষ্ট অংশীজনেরা চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনে সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন তিনি।

ড. নিয়াজ আহমদ খান জানান, নতুন রাজনৈতিক সরকারের প্রশাসনিক কাঠামো গঠনের সুবিধার্থে তিনি সরে দাঁড়াতে আগ্রহী। পাশাপাশি দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফেরার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ