সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীর

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয় পাওয়ার পর সংরক্ষিত নারী আসন নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। বর্তমান কাঠামো অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি ১১ থেকে ১২টি আসন পেতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এসব আসনে সম্ভাব্য মনোনয়ন নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য তালিকায় দলীয় আমিরের স্ত্রীসহ কয়েকজন শীর্ষ নেতার পরিবারের সদস্য এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম আলোচনায় রয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, যেসব এলাকায় দলীয় প্রার্থী নির্বাচিত হননি, সেসব অঞ্চলের যোগ্য ও সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি ভৌগোলিক প্রতিনিধিত্ব ও সাংগঠনিক অবদান বিবেচনায় নেওয়া হবে।

মহিলা বিভাগের একাধিক নেত্রী জানান, সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে দলীয় আমিরের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, সংরক্ষিত আসন সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার একটি প্রস্তাব আলোচনায় রয়েছে। আসন সংখ্যা বাড়লে জামায়াতের প্রাপ্ত আসনও বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমান কাঠামো বহাল থাকলে ১১-১২টি আসনের ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ