বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একদল তরুণ প্রজন্মের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল “The Nationix”। স্বাধীন সাংবাদিকতার নীতি ও সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে আমাদের এই সংবাদ মাধ্যমের কার্যক্রম এখন পুরোদমে শুরু হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবাদ কেবলমাত্র তথ্যের বাহক নয়; সংবাদ হলো গণমানুষের অধিকার রক্ষার হাতিয়ার, ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। তাই “The Nationix” প্রতিশ্রুতিবদ্ধ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সত্য, প্রতিটি অন্যায়, প্রতিটি অবহেলার চিত্র সবার সামনে তুলে ধরতে। কোনো ভয়, প্রলোভন বা চাপের কাছে নতি স্বীকার না করে আমরা সর্বদা মানুষের পাশে দাঁড়াব।
আমাদের অঙ্গীকার হলো—
- নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা।
- গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
- তরুণ সমাজের চিন্তা, চেতনা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করা।
- মুক্তিযুদ্ধের আদর্শ ও বাঙালী জাতীয়তাবাদের মূল্যবোধকে ধারণ করে অগ্রসর হওয়া।
আমরা জানি, আমাদের পদযাত্রা মাত্র শুরু হলো, কিন্তু আমাদের স্বপ্ন সীমাহীন। আমরা চাই “The Nationix” হয়ে উঠুক এক নির্ভীক, নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ সংবাদ মাধ্যম যেখানে মানুষ তাদের আস্থা, বিশ্বাস ও আর্দশ খুঁজে পাবে।
তাই আমরা সকলের সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করি। আসুন, একসঙ্গে গড়ে তুলি একটি গণমুখী, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এবং সত্য সংবাদ পরিবেশনের অঙ্গীকারবদ্ধ প্ল্যাটফর্ম—“The Nationix”।
