১৯ মার্চ সনি লিভে ‘জ্যাজ সিটি’, বলিউডে অভিষেক আরিফিন শুভর

অবশ্যই পরুন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’র মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, রাজনৈতিক থ্রিলারধর্মী এই ধারাবাহিকটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে।

‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ও চিত্রনাট্যকার সৌমিক সেন। ধারাবাহিকটি হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে যা প্ল্যাটফর্মটির জন্য প্রথম উদ্যোগ।

এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। পুরো গল্পটি আবর্তিত হয়েছে তাকে ঘিরে। প্রকাশিত টিজারে তাকে একাধিক ভিন্ন রূপে দেখা গেছে কখনও ধূসর স্যুটে পরিপাটি উপস্থিতি, আবার কখনও সাদা স্যুটে নৃত্যে মগ্ন। রেট্রো ধাঁচের পোশাক ও চুলের সাজে ১৯৭০–এর দশকের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

জিমি রয় চরিত্র নিয়ে শুভ বলেন, এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলার গুরুত্বপূর্ণ মাধ্যম। সংলাপ, সংগীত ও নীরবতার সমন্বয়ে চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি ফুটে উঠেছে বলে জানান তিনি।

নিজের প্রথম বলিউড প্রজেক্টে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায় বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।

টিজার থেকে জানা যায়, ধারাবাহিকটির পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। সেই সময়ের টানাপড়েন, পরিবর্তন ও মানুষের গল্পই তুলে ধরা হয়েছে এতে।

পরিচালনার পাশাপাশি সিরিজটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌমিক সেন। এর আগে তিনি আলোচিত ধারাবাহিক জুবিলি-এর সহ-স্রষ্টা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। ‘জ্যাজ সিটি’তে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী এই ধারাবাহিকে যুক্ত রয়েছেন।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ