নোয়াখালী আ.লীগ কার্যালয়ে তালা ভেঙে ব্যানার টাঙাল নেতাকর্মীরা

অবশ্যই পরুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের দাবি, অল্প সময়ের মধ্যেই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

বুধবার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের আগের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। এ সময় কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।

বুধবার সকালে হঠাৎ করেই কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন দলীয় স্লোগানও দেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরের দিকে কয়েকজন ব্যক্তি সেখানে ব্যানার টাঙিয়েছিল। বিষয়টি পুলিশের নজরে এলে কিছুক্ষণের মধ্যেই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ