পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে এই কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিতরণ চলবে।
টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি প্রতিদিন আরও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ট্রাক সেল থেকে পণ্য কিনতে পারবেন। সারাদেশে প্রায় সাড়ে ৪৫০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
পণ্যের তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। নির্ধারিত মূল্য অনুযায়ী স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। তবে ট্রাক সেল থেকে একই পরিমাণ তেল কিনতে গুনতে হবে ২৩০ টাকা। এছাড়া চিনি ও ডালেও কেজিপ্রতি ট্রাক সেলে ১০ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনের পর রমজান ঘিরে রাজধানীর বাজারে বেচাকেনা ধীরে ধীরে বাড়ছে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, এবার পণ্যমূল্যে বড় ধরনের ঊর্ধ্বগতি না থাকায় বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
সরকারের এই উদ্যোগে নিম্নআয়ের মানুষ রমজানে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
