বরগুনায় দীর্ঘ ১৮ মাস পর স্লোগান দিয়ে তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয় পুনরুদ্ধার

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে স্থানীয় ছাত্রলীগের নেতা–কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। এ সময় তারা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান এবং একটি ব্যানারও স্থাপন করেন।

আজ সোমবার দুপুরের দিকে বেতাগী বাজারে এ ঘটনা ঘটে। বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম নেতৃত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও শ্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টানানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, “কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।”

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ