গাইবান্ধা জেলা কারাগারে হাজতি অবস্থায় মারা গেছেন শামীকুল ইসলাম সরকার লিপন। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় একটি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। রোববার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, তিনি গাইবান্ধা সদর থানার একটি মামলায় হাজতি ছিলেন এবং পূর্বেও চিকিৎসা নিয়েছিলেন।
দলীয় সূত্র ও পরিবারের দাবি, হাইকোর্ট থেকে একাধিকবার জামিন পাওয়ার পরও তিনি মুক্তি পাননি। বরং জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে একটি মামলায় তাকে আটক রাখা হয়েছিল এবং তার মৃত্যু ‘স্বাভাবিক নয়’।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। সর্বশেষ একটি মামলায় তিনি হাজতি হিসেবে বন্দি ছিলেন।
এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা
ন্যাশনিক্স/এলকে
