অশুরের মুখের দাড়ি কাটার ভিডিও ভাইরাল

অবশ্যই পরুন

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের একটি পূজামণ্ডপে প্রশাসনের উপস্থিতিতে অশুরের মুখে থাকা দাড়ি কেটে ফেলা হচ্ছে। ওই ভিডিওর কমেন্টে ও একই ভিডিও শেয়ার করে অনেকেই উদ্যোগের প্রশংসা বা সমালোচনা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, এ ধরনের ঘটনার প্রতিবাদ না করলে ভবিষ্যতে সনাতনী ধর্মাবলম্বীদের আরও বড় ধরনের অপমানের মুখে পড়তে হতে পারে।

এদিকে ঠাকুরগাঁওয়ের ঘটনার পাশাপাশি গত পরশু কুষ্টিয়ার ৩৮টি পূজামণ্ডপে অশুরের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কারণ হিসেবে বলা হয়, অশুরের মুখে দাড়ি থাকায় প্রশাসনের নির্দেশে মুখ ঢেকে দেওয়া হয়েছে।

প্রশাসন নিজ উদ্যোগে যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তাহলে সনাতন ধর্মাবলম্বীরা ন্যায়বিচারের জন্য কোথায় যাবেন,তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ