চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সংগঠনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
পুলিশ জানায়, এর আগে ধানমন্ডি এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় গ্রেপ্তার হয়েছিলেন সাইফুল ইসলাম রাব্বি। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসুদের তদবিরে তিনি মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান।
গ্রেপ্তার অপর তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা বলে জানা গেছে।
