এনসিপি প্রার্থীর ভাইসহ ৫ জনের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

অবশ্যই পরুন

কুড়িগ্রাম-২ আসনে ১২ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ড. আতিকুর রহমান মুজাহিদের ছোট ভাইসহ পাঁচজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন আশিকুর রহমান, নুর আমিন, জিহাদ ও সৃষ্টি। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ড. আতিকুর রহমান মুজাহিদ অভিযোগ করেন, নির্বাচনি গাড়িতে করে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে তিনি গাড়িতে না থাকায় হামলাকারীরা তার ছোট ভাইসহ পাঁচজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। তিনি দাবি করেন, জেলা ছাত্রদলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এ হামলায় জড়িত ছিল।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপি প্রার্থী।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে স্থানীয় সূত্র।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ