ফেনীতে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ, বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

অবশ্যই পরুন

ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন।

আটকদের মধ্যে বিএনপির ৭ জন এবং জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজনকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ