হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবশ্যই পরুন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে আশরাফুল আলম মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয়। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন।

এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সাদিয়া রহমান মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ