রাজশাহীতে ২৪ ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

অবশ্যই পরুন

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে আরেকটি পৃথক অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৫ এর অভিযান অব্যাহত রয়েছে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ