বাংলাদেশ ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে আগামী এক বছরের জন্য। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল মামুন জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াউল হক (শেখ আতিক)।

কঠিন এই সময়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ অনুসরণ করে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ